|

Advertisement
×

আইসিএমএবি অ্যাওয়ার্ড পেলো নিটল ইন্স্যুরেন্স কোম্পানি

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৮২ বার পঠিত

আইসিএমএবি অ্যাওয়ার্ড পেলো নিটল ইন্স্যুরেন্স কোম্পানি

সম্প্রতি আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৯, নন-লাইফ বীমা ক্যাটাগরিতে সিলভার (২য়) পদক পেয়েছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফরউদ্দিন, বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আইসিএমএবির প্রেসিডেন্ট মো. জসিমউদ্দিন আকন্দ এফসিএমএ, আইসিএমএবির ভাইস-প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এফসিএমএ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com