|

Advertisement
×

আগামীকাল ২ কোম্পানির লেনদেন স্থগিত

মঙ্গলবার, ০৪ মে ২০২১   প্রিন্ট   ৬২৯ বার পঠিত

আগামীকাল ২ কোম্পানির লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারনে আগামীকাল স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এর আগে ৩ মে থেকে স্পট মার্কেটে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে, যা আজ শেষ হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : এ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে (২০২০) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৪ জুন, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৩৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৯৯ পয়সা।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড : এ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘাষণা করেছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১৭ শতাংশ স্টক।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ মে, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৯৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ব্যাংকের শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।

ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ২০০ কোটি ৮১১ কোটি ৮০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৮৪ কোটি ৪৮ লাখ টাকা। এ কোম্পানির ৪১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৫৪৮টি শেয়ারের মধ্যে ৩০.১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪৫.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৬১ শতাংশ বিদেশি এবং ২৩.৯৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com