Ad
x

আগ্রহ হারানোর শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

রবিবার, ২৫ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৫২৩ বার পঠিত

আগ্রহ হারানোর শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে। এদিকে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৪৮ লাখ ১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৯ লাখ ৬০ হাজার টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৬ টাকা ৪০ পয়সায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ১৮ টাকা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ জীবন বিমা কোম্পানিটি নিয়মিত বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারছে না। ফলে পুঁজিবাজারের পচা কোম্পানি বা ‘জেড’ গ্রুপের তালিকায় স্থান করে নিয়েছে সানলাইফ।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৪১ দশমিক ১২ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩১ দশমিক ৯৩ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৬ দশমিক ৯৫ শতাংশ শেয়ার।

সানলাইফের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ইসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহজুড়ে এ ফান্ডটির দাম কমেছে ৮ দশমিক ৮৭ শতাংশ। এর পরেই রয়েছে ভিএফএস থ্রেড ডাইং। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৮ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ফার্স্ট ফাইন্যান্সের ৭ দশমিক ৬৯ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৭ দশমিক ৩৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ২৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৭ দশমিক ১১ শতাংশ, বিচ হ্যাচারির ৭ দশমিক শূন্য ৫ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৬ দশমিক ৯৯ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৮৫ শতাংশ দাম কমেছে।

Facebook Comments Box

Posted ০৩:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com