|

Advertisement
×

আজ আন্তর্জাতিক কফি দিবস

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৪ বার পঠিত

আজ আন্তর্জাতিক কফি দিবস

আজ ১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস। বিশ্বের কফি শিল্পের সঙ্গে যুক্ত কৃষক, উৎপাদক, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর দিবসটি পালিত হয়।

আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) ২০১৪ সালে ১ অক্টোবরকে আন্তর্জাতিক কফি দিবস হিসেবে ঘোষণা করে। পরের বছর ২০১৫ সালে ইতালিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় কফিতে অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন উপকারী উপাদান রয়েছে। পরিমিত পরিমাণে ক্যাফেইন গ্রহণ কিছু স্বাস্থ্যগত সুবিধা দিতে পারে। তবে অতিরিক্ত কফি পান করলে ঘুমের সমস্যা, অস্থিরতা এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

কফির স্বাস্থ্যগত প্রভাব অনেকটাই নির্ভর করে এটি কীভাবে তৈরি ও পান করা হচ্ছে তার ওপর। সাধারণত চিনি ছাড়া কালো কফিতে অতিরিক্ত ক্যালরি কম থাকে। অন্যদিকে বেশি চিনি, দুধ কিংবা অন্যান্য উচ্চ-ক্যালরিযুক্ত উপাদান যোগ করলে কফির ক্যালরির পরিমাণ বেড়ে যায়।

কফি উৎপাদনে বিশ্বে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে ভিয়েতনাম। এছাড়া কলম্বিয়া, ইন্দোনেশিয়া ও ইথিওপিয়াও বিশ্বের অন্যতম প্রধান কফি উৎপাদনকারী দেশ।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com