বিবিএনিউজ.নেট
বুধবার, ০৯ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৫৬২ বার পঠিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় সর্বত্রই চলছে আলোচনা-সমালোচনা। সেই আবরার ফাহাদকে হত্যার বিষয়টি নিয়ে বিস্মিত হয়েছেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তনুশ্রী রায়।
আবরার হত্যার প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তনুশ্রী রায় একটি স্ট্যাটাস দিয়েছেন। তার সেই স্ট্যাটাসটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।
তনুশ্রী রায়ের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে। কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই মানুষ ছিলেন ৪৭’র দেশভাগের পর ভারতে চলে আসেন। বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সবসময় চাই।
শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। স্ট্যাটাসটা আমি পড়লাম, নিজের দেশের স্বার্থ নিয়ে লেখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে এটা আমার কাছে আশ্চর্য লাগছে।
আবরার হত্যায় বিস্মিত মর্মাহত যুক্তরাজ্য
সামান্য ফেসবুক স্টাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কিভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com