অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৯৯ বার পঠিত
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে হাসান তারেকের দ্বিতীয় মেয়াদে নিয়োগ নবায়ন অনুমোদিত হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
প্রথমে অফিসার হিসেবে উত্তরা ব্যাংক এ চাকুরীতে যোগদানের মাধ্যমে তার পেশাজীবন শুরু করেন। তিনি ১৯৯৭ সালে একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার হিসেবে বীমা তার পেশা শুরু করেন।
২০০৩ সালে তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে যোগদান করে বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
২০২১ সালে ১লা জানুয়ারি তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব করেন। দীর্ঘ ২৫ বছরের বীমা ক্যারিয়ারে তিনি দেশে বিদেশে বীমা বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার, ওর্য়াকশপ ও প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। বীমা পেশায় জ্ঞান অর্জনের জন্য তিনি থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর এ বিভিন্ন ট্রেনিং এ অংশ গ্রহণ করেন। এছাড়াও তিনি জাপান, মালয়েশিয়া, মিশর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে বীমা পেশার উন্নয়ন সাধনের জন্য ভ্রমণ করেন।
Posted ০৯:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন