বিবিএনিউজ.নেট
শুক্রবার, ৩১ মে ২০১৯ প্রিন্ট
প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্ণিয়ার নতুন গান ‘তোমার হাসি’। গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুসফিক লিটু।
সম্প্রতি ঢাকার উওরাসহ বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও দূশ্য ধারণ শেষ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও কর্নিয়া ছাড়াও গানের ভিডিওতে দেখা যাবে নিলয়কে।
কর্ণিয়া বলেন, ‘গানের কথা ও সুরে ভিন্নতা আছে। আর আসিফ ভাইয়ের সঙ্গে তো এর আগেও গান করেছি। তার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। এক কথায় তিনি অসাধারণ গায়ক এবং ভালো মনের একজন মানুষ। আশাকরি আমাদের নতুন গানটিও শ্রোতারা পছন্দ করবে।’
‘তোমার হাসি’ গানটি প্রযোজনা করেছেন মাক্স ব্যাগ। আসছে ঈদে মাক্স ব্যাগ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি ।
উল্লেখ্য, আসিফ ও কর্ণিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’ প্রকাশিত হয় ২০১৭ সালের আগস্টে। গানটি শ্রোতা মহলে ব্যাপক সাড়া জাগায়। পরে জুটি হয়ে ‘মেঘ বলেছে’, ‘একবার ছুঁয়ে যা হৃদয়’সহ বেশ কিছু গান গেয়েছেন তারা।
Posted` ৩:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com