|

Advertisement
×

আস্থা লাইফের ৮ লাখ টাকার দাবি পরিশোধ

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩৩৪ বার পঠিত

আস্থা লাইফের ৮ লাখ টাকার দাবি পরিশোধ

বীমা পলিসি গ্রহণের পরদিন-ই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের একজন বীমা গ্রাহক।

একদিন বয়সের এই বীমা পলিসির বিপরীতে সম্প্রতি গ্রাহকের পরিবারকে ৮ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই লাইফ বীমা প্রতিষ্ঠান।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক এনডিসি, পিএসসি, এমফিল, পিএইচডি (অব.) এর উপস্থিতিতে মৃত বীমা গ্রাহকের স্ত্রী ও সন্তানদের হাতে চেক হস্তান্তর করেন কুমিল্লা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. মাইনুর রহমান, এসউপি, এডব্লিউসি, পিএসসি। এছাড়াও কুমিল্লা সেনানিবাসের জিওসি এর কার্যালয়ের এবং আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com