Ad
x

আস্থা লাইফ ইন্স্যুরেন্স ও ট্রাস্ট আজিয়াটা পে’র চুক্তি স্বাক্ষর

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

আস্থা লাইফ ইন্স্যুরেন্স ও ট্রাস্ট আজিয়াটা পে’র চুক্তি স্বাক্ষর

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ)-এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে জীবন বীমা কোম্পানির সদরদপ্তরে এই চুক্তি সই হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এই চুক্তির ফলে ট্রাস্ট আজিয়াটা পের কর্মকর্তা/কর্মচারী স্বপরিবারে আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে বীমা কভারেজ পাবেন। আস্থা লাইফের গ্রাহকরা ট্যাপ অ্যাপ ব্যবহার করে তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়ামও পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ট্রাস্ট আজিয়াটা পের সিইও (ভারপ্রাপ্ত) দেওয়ান নাজমুল হাসান এবং আস্থা লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী শামসুল ইসলাম।

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠিত আস্থা লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ০৩:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com