নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ প্রিন্ট ৭০৮ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা, যা গত বছর একই সময়ে ২৪ পয়সা ছিল।
আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮৯ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল এক টাকা এক পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৯০ পয়সা। যা গত বছর ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ছিল ৩৩ টাকা ৪ পয়সা।
Posted ০৫:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com