অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ প্রিন্ট ১৭৬ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৯ পয়সায়।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com