বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৬০১ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনাইটেড হসপিটাল সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে ইউনাইটেড হসপিটাল এর সমস্ত কর্মচারী জীবন বীমা সুবিধা উপভোগ করবেন।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
গার্ডিয়ান লাইফের পক্ষে এসভিপি অ্যান্ড হেড অব করপোরেট (সেলস) মাহমুদ আফসার; হেড অব সিআরএম ইফতেখার আহমেদ, সিনিয়র অফিসার মাহবুব মোর্শেদ নাইম, সিনিয়র অফিসার শাহরিমা বিনতে নজরুল এবং ইউনাইটেড হসপিটালের পক্ষে পরিচালক মেডিকেল সার্ভিস ড. মাহবুব উদ্দিন আহমেদ, পরিচালক (যোগাযোগ ও ব্যবসায় উন্নয়ন) ড. শাগুফা আনোয়ার, জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) আরমান আল হুদা, মহাব্যবস্থাপক–ফিন্যান্স এবং অ্যাকাউন্টস মোস্তাক আহম্মেদ, জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) আলী রেজা সাত্তার এবং জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) মো. আনহারুল ইসলাম এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com