Ad
x

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ব্যাংক

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৫১ বার পঠিত

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল শাহ্জালাল ব্যাংক

যুক্তরাজ্য-ভিত্তিক স্বনামধন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স পাবলিকেশন্স লিমিটেড ‘বেস্ট ইসলামিক কার্ড’ ক্যাটাগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করেছে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, প্রোডাক্টগুলোর জনপ্রিয়তা এবং ব্যবহারসহ অন্যান্য সূচকের সন্তোষজনক অগ্রগতির ওপর ভিত্তি করে এ সম্মানজনক পুরস্কার প্রদান করে থাকে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ডুয়েল কারেন্সি-ভিত্তিক ইসলামিক ক্রেডিট কার্ডের আন্তর্জাতিক মানের সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সুবিধাদি বিবেচনায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংককে বেস্ট ইসলামিক কার্ড ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে সংস্থাটি।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের প্রায় ৯০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেছে।

Facebook Comments Box

Posted ০৫:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com