Ad
x

ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র মতবিনিময়

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৬৭ বার পঠিত

ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র মতবিনিময়

দেশের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) এর সাথে মতবিনিময় সভা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোমবার (২৩ ডিসেম্বর) কর্তৃপক্ষের সভা কক্ষে আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বীমা খাতের বিভিন্ন সমস্যার সমাধানসহ এ খাতের উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো. ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) উপস্থিত ছিলেন।

বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান; ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এম এম মনিরুল আলম; সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ও আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম, মোঃ জামিরুল ইসলাম, তালুকদার মোঃ জাকারিয়া হোসেন, নিমাই কুমার সাহা, মোঃ আব্দুল মতিন সরকার, সদস্য-এ.এন.এম ফজলুল করিম মুন্সী, ডা. একেএম সারওয়ার জাহান জামিল, আবুল কালাম আজাদ, মোঃ শামীম হোসেন, জায়েদুল ইসলাম জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

Facebook Comments Box
বিষয় :

Posted ১০:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com