মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইবিএল-প্যারাগন সাপ্লাই চেইন অর্থায়ন চুক্তি

সোমবার, ২৭ মে ২০১৯   প্রিন্ট   ৬৬৮ বার পঠিত

ইবিএল-প্যারাগন সাপ্লাই চেইন অর্থায়ন চুক্তি

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সম্প্রতি গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সাপস্নাই চেইন অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনে প্যারাগন গ্রুপের সাপ্লাইয়ারদের রিসিভেবল অর্থায়ন সুবিধা এবং ডিলারদের তাদের স্টক উত্তোলনের জন্য ক্রেডিট সুবিধা প্রদান করবে ইবিএল।

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, হেড অব অ্যাসেটস (রিটেইল ও বিজনেস) তাসনিম হোসেন, সাপস্নাই চেইন ফাইন্যান্স বিভাগ প্রধান এম মোস্তাফিদুজ্জামান, প্যারাগন গ্রুপের প্রধান অপারেটিং কর্মকর্তা সোহেল ইবনে সাত্তার, প্রধান আর্থিক কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com