মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা

শনিবার, ১৭ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৬৪১ বার পঠিত

ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন, পিএইচডি, মো. জয়নাল আবেদীন ও সৈয়দ আবু আসাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী এবং স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, জে. কিউ. এম হাবিবুল্লাহ এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক খান এবং মো. সালেহ ইকবালসহ ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া শোক দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের ৩৪৬টি শাখা এবং ১৬টি জোন কার্যালয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com