বিবিএ নিউজ.নেট
রবিবার, ২৭ জুন ২০২১ প্রিন্ট ৫৫২ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড-এর প্রতিনিধি ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, শরীয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়্যাল প্লাটফর্মে অংশগ্রহণ করে তাদের বক্তব্য প্রদান করেন।
সভায় অন্যান্য এজেন্ডার সঙ্গে ২০২০ সালের আর্থিক বিবরণীসহ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
Posted ০৬:১২ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন