সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

ইসলামী ব্যাংকের মুনাফা কমেছে

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পা‌নি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি থেকে মার্চ, ২০২৫), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল থেকে জুন, ২০২৫) ও অর্ধবার্ষিকের (জানুয়ারি থেকে জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (৩১ আগস্ট) ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৩ টাকা বা ৪১.৯৩ শতাংশ।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ইসলামী ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৪ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৯১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.৬৭ টাকা বা ৮৭.৪৩ শতাংশ।

এদিকে, চলতি হিসাববছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.২২ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে ইসলামী ব্যাংক পিএলসির মুনাফা বেড়েছে ১.৮০ টাকা বা ৮১.০৮ শতাংশ।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৩৯ টাকা।

Facebook Comments Box

Posted ০২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com