মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ প্রিন্ট ৩৩৬ বার পঠিত
পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৯৩ কোটি টাকা তুলতে রোড শো সম্পন্ন করেছে ইসলাম অক্সিজেন লিমিটেড।
২৫ অক্টোবর হোটেল রেডিশন ব্লুতে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পক্ষ থেকে চেয়ারম্যান শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, পরিচালক আজহারুল ইসলামসহ কোম্পানির অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মার্কেট স্টেকহোল্ডারদের মধ্যে বিএসইসি, ডিএসই, সিএসই’র প্রতিনিধি, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও সিকিউরিটিজ হাউজের প্রতিনিধি এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
ইসলাম অক্সিজেন পুঁজিবাজার থেকে ৯৩ কোটি টাকা উত্তোলন করে নতুন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন, প্ল্যান্ট এবং মেশিনারিজ স্থাপনে ব্যয় করবে। রোড শো’তে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম জানান, ২০২৫ সালে আমাদের প্রজেক্ট রেভিনিউ হবে ২৭০ কোটি ২৭ লাখ টাকা এবং উৎপাদন ক্ষমতা বেড়ে হবে বছরে ৪ কোটি ৮৭ লাখ টাকা। আমরা বাংলাদেশের মার্কেট চাহিদা পূরণ করে অন্যান্য উন্নত দেশগুলোতেও তখন রপ্তানি করতে পারবো। শেয়ারহোল্ডারদের সঠিক রিটার্ন দেওয়ার পাশাপাশি পুঁজিবাজারে আমাদের পরবর্তী মাইলফলক শুরু করতে পারবো।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিস্টার টু দ্য ইস্যুয়ারের দায়িত্বে রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।
Posted ০১:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com