বিবিএ নিউজ.নেট
রবিবার, ১০ অক্টোবর ২০২১ প্রিন্ট ৭১২ বার পঠিত
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের তৃতীয় ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন শনিবার (৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য কামালউদ্দিন আহমেদ, রিজওয়ান-উর রহমান এবং মাহবুব জামিল বক্তব্য রাখেন।
কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম রহমান এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা অরুন কুমার সাহা সম্মেলনে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা বিভাগীয় প্রধান শহীদ-ই-মনজুর মোর্শেদসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Posted ০৩:০০ অপরাহ্ণ | রবিবার, ১০ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com