|

Advertisement
×

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন রিজওয়ান রহমান

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৩৬৩ বার পঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন রিজওয়ান রহমান

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রহমান।

বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ইস্টল্যান্ডের ২২৫ তম বোর্ড সভায় তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিজওয়ান রহমান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির একজন স্পন্সর ডিরেক্টর।

রিজওয়ান রহমান ২০২১ এবং ২০২২-এর সাবেক ডিসিসিআই সভাপতি ও ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ খাতের সঙ্গে সম্পৃক্ত।

বিজ্ঞাপন

গত এক দশকে বাণিজ্য ও শিল্প খাতে অবদানের পাশাপাশি রিজওয়ান রহমান, বোর্ড অব এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com