|

Advertisement
×

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

শুক্রবার, ০৩ জুলাই ২০২০   প্রিন্ট   ১০৫৪ বার পঠিত

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৮৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ছিল (এনএভিপিএস) ছিল ২১ টাকা।
আগামী ৩ সেপ্টেম্বর, বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট।

Facebook Comments Box

Posted ০৫:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com