Ad
x

ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেকের বাবার মৃত্যুতে বিআইএফ’র শোক

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারেকের বাবার মৃত্যুতে বিআইএফ’র শোক

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নির্বাহী কমিটির সদস্য ও ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেকের বাবা হাসান ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ।

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি এস এম নুরুজ্জামান ও মো. নূরে আলম সিদ্দিকী এই শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেকের বাবা হাসান ইকবাল গতকাল সোমবার (২ জুন) রাত ২টায় ইন্তেকাল করেন।

Facebook Comments Box

Posted ০২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com