|

Advertisement
×

ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা ২৯ মার্চ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০   প্রিন্ট   ৫৪৭ বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভা ২৯ মার্চ

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সম্মিলিতভাবে ইস্টার্ন ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময়ে ব্যাংকটির এককভাবে নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা। আলোচ্য নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সম্মিলিতভাবে ২ টাকা ৮৩ পয়সা ও এককভাবে ২ টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সম্মিলিত ও একক ইপিএস ছিল যথাক্রমে ২ টাকা ৪৬ পয়সা ও ২ টাকা ৬৮ পয়সা।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির নিট মুনাফা হয়েছে সম্মিলিতভাবে ৭১ টাকা ৫৯ পয়সা ও এককভাবে ৭৯ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল যথাক্রমে ৭৪ টাকা ৬৩ পয়সা ও ৬৯ টাকা ৬৫ পয়সা। এ সময়ে ব্যাংকের সম্মিলিত ইপিএস হয়েছে ৮৮ পয়সা। একক ইপিএস ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল যথাক্রমে ৯২ পয়সা ও ৮৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ইস্টার্ন ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে সম্মিলিতভাবে ২৯ টাকা ৮১ পয়সা ও এককভাবে ২৯ টাকা ৩২ পয়সা।

২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন ব্যাংক। ২০১৭ হিসাব বছরে ব্যাংকটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Facebook Comments Box

Posted ০২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com