|

Advertisement
×

ইস্টার্ন লুব্রিক্যান্টসের লেনদেন চালু

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩১৬ বার পঠিত

ইস্টার্ন লুব্রিক্যান্টসের লেনদেন চালু

রেকর্ড ডেটের পর আগামীকাল ১৯ জানুয়ারি চালু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার লেনদেন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি মোট ১৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৪০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য ছিল ২২৭ টাকা ৬৩ পয়সা।

আগামী ১২ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com