বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ প্রিন্ট ৪৫৪ বার পঠিত
লোক ঘরানার নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। তার কণ্ঠের এই গানের শিরোনাম ‘লাগে কলিজায়’।
শাহ মিলাদুর আবেদ’র কথায় গানটির সুর করেছেন যৌথভাবে স্বীকৃতি ও মোবাশ্বির আহমেদ টান্না। নির্মিত হয়েছে গানের ভিডিও। এতে মডেল হয়েছেন সাকিল রাজ ও হুমায়রা মৌ। ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ।
নতুন এ গান প্রসঙ্গে স্বীকৃতি বলেন, ‘কথা-সুর ও সংগীত মিলিয়ে গানটি খুবই ভালো হয়েছে। পাশাপাশি গায়কীতেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, শ্রোতাদের হাতে বিচারের দায়িত্ব। আমি আশাবাদি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে। ’
আগামীকাল বুধবার দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠের নতুন গান ‘লাগে কলিজায়’।
Posted ০৩:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com