Ad
x

ঈদ উপলক্ষে নতুন নোট পাওয়া যাচ্ছে ব্যাংকে

রবিবার, ৩১ মার্চ ২০২৪   প্রিন্ট   ৪৪১ বার পঠিত

ঈদ উপলক্ষে নতুন নোট পাওয়া যাচ্ছে ব্যাংকে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধম্যে নতুন নোট বাজারে ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (৩১ মার্চ) থেকে বি‌ভিন্ন ব্যাং‌কের ৮০টি শাখায় নতুন নোট বি‌নিময় শুরু হয়েছে। ৯ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ।

রোববার ব‌্যাংক লেনদেন শুরু পর থে‌কেই ম‌তি‌ঝিলসহ ‌বিভিন্ন এলাকার নির্ধা‌রিত ব‌্যাং‌কের শাখাগু‌লো‌তে গ্রাহক নতুন নোট নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ভিড় ক‌রছেন।

নতুন টাকা নিতে আসা আব্দুল গ‌নি বলেন, রোজার ঈদে ছোট‌ বড় অ‌নেককে সেলা‌মি দিতে হয়। বা‌ড়িতে আমার ছোট মেয়ে আছে ও ভা‌গিনা-ভা‌গনি আ‌ছে; তাদের সব সময় প্রত্যাশা থা‌কে নতুন নোটের। তাই সংগ্রহ করলাম। আ‌মি ম‌তি‌ঝিল চাকরি করি, তাই প্রথম দিনই এ‌সে‌ নতুন টাকা নিলাম।

এর আগে গত ২০ মার্চ বাংলাদেশ ব্যাংক নতুন নোট বিতরণের তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, আগামী ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও আলোচিত সময়ে ৫, ১০,২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

যেসব শাখায় মিলবে নতুন নোট

জনতা ব্যাংকের পোস্তগোলা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, যমুনা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, দি সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের বিজয়নগর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, ট্রাস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা।

অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, জনতা ব্যাংকের টিএসসি কর্পোরেট শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা, মার্কেন্টাইল ব্যাংকের ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রধান শাখা, এনআরবিসি ব্যাংকের ধানমন্ডি শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিস শাখা, ব্র্যাক ব্যাংকের সাত মসজিদ রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা (দিলকুশা), যমুনা ব্যাংকের লালমাটিয়া শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান শাখা।

Facebook Comments Box

Posted ০৪:০১ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com