নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২০ প্রিন্ট ৫৮৮ বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জি কিউ বলপেন প্রায় দিগুণ উৎপাদন বাড়িয়েছে।উৎপাদন বাড়াতে ইতিমধ্যে কোম্পানি নতুন মেশিনারিজ ক্রয় করে সেটআপ করেছে। গত ২ মাস ধরে নতুন মেশিনারিজের প্লাস্টিক পন্য উৎপাদন পুরোদমে চলছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। আগামী অর্থবছরের আয়ে এর ইতিবাচক প্রভাব পড়বে বেল কোম্পানি সূত্রে জানা গেছে।
এছাড়া জিকিউ বলপেনের নতুন প্রতিষ্ঠান জিকিউ ফুড কার্যক্রম চলছে। জি কিউ ফুড খাদ্য জাতীয় পন্য উৎপাদন করছে। পটেটো ক্রেকার্স, পালভাজা কালচিজ জাতীয় পন্য ইতিমধ্যে বাজারজাত করা হচ্ছে।
পাশপাশি রাজধানীর অভিজাত এলাকা উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ রোডে নির্মিত চৌদ্দতলা বিশিষ্ট জি.কিউ শেফালী টাওয়ারের কাজ শেষ পর্যায়ে রয়েরেছ। কোম্পানির বাৎসরিক মুনাফা প্রায় ২ কোটি টাকার ওপরে বৃদ্ধি পাবে জি কিউ বলপেনের নতুন ভবন নির্মাণের ফলে। রা
এ ক্যাটাগরির কোম্পানিটি তালিকাভুক্তির পর থেকে ভালো লভ্যাংশ দিয়ে আসছে। কোম্পানীর পেইড আপ ক্যাপিটাল রয়েছে ৮৯.২৮ কোটি টাকা আর অথরাইজ ক্যাপিটাল ৫০০ কোটি এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ১১৭৫.০৮১ কোটি টাকা। ।
প্রতি শেয়ারে কোম্পানীর নীট অ্যাসেট ভেল্যু ১৪৮.২৩ টাকা । ২০১৮ সাল থেকে সেল ট্রেডার কোম্পানির অ্যাসেট ভেল্যু ঊর্ধ্বগতির দিকে থাকায় এবছর আরো বেড়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।
Posted ০১:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন