Ad
x

একটি খারাপ উদাহরণের জন্য শত শত লোক বীমা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে : মো. কুদ্দুস খান, সাবেক সচিব

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

একটি খারাপ উদাহরণের জন্য শত শত লোক বীমা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে : মো. কুদ্দুস খান, সাবেক সচিব

স্বচ্ছতার অভাবেই ইন্স্যুরেন্সে আস্থা কমছে। স্বচ্ছতার অর্থ হচ্ছে কোনো লুকোচুরি থাকবে না। বীমার অনেক ক্ষেত্রেই স্বচ্ছতার অভাব দেখা যায়।

হিসাব দেখানোর ক্ষেত্রে, কমিশন দেয়ার ক্ষেত্রে লুকোচুরি হয়। যদিও স্বচ্ছতা জবাবদিহিতারই একটি অংশ।

নিয়ন্ত্রক সংস্থা থেকে কোম্পানিগুলোর ব্যস্থাপনা ব্যয়ের একটি আইনি সীমা দেয়া হয়েছে। কিন্তু অনেকে অতিরিক্ত ব্যয় করেন, এতে কোম্পানির ক্ষতি হয়। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমে যায়। বীমা দলিল গ্রাহকদের জন্য বাংলায় করা উচিত। যাতে গ্রাহক শর্তাবলী ভালভাবে বুঝতে পারেন।

প্রিমিয়াম পাওয়ার জন্য গ্রাহকের কাছে পলিসি সংক্রান্ত তথ্য লুকাবেন না। যে দেশে বীমার প্রতি মানুষের আস্থা আছে, সে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। বীমা বিনিয়োগকে উৎসাহিত করে। একটি খারাপ উদাহরণের জন্য শত শত লোক বীমা থেকে মুখ ফিরিয়ে নেয়।

Facebook Comments Box

Posted ০১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com