|

Advertisement
×

এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও মিজানুর রহমান

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪   প্রিন্ট   ৪২৭ বার পঠিত

এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও মিজানুর রহমান

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেলেন সাবেক বীমা অধিদপ্তরের ডেপুটি কন্ট্রোলার মিজানুর রহমান। বুধবার (২৯ মে) কোম্পানির বোর্ড সভায় তাকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মিজানুর রহমান ২০২৪ সালের ১ জানুয়ারি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের কনসালটেন্ট হিসেবে যোগদান করেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

মিজানুর রহমান ১৯৯৪ সালে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে বীমা অধিদপ্তরে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপ-বীমা নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পান এবং ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে শিপিং করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক পদে যোগদান করেন মিজানুর রহমান। ২০২৩ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২ ফ্রেব্রুয়ারি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন মিজানুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বি.কম অনার্স এবং এম.কম ডিগ্রি লাভ করেন মিজানুর রহমান। পরবর্তীতে তিনি বীমা বিষয়ের ওপর এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি দেশ-বিদেশে বীমা বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com