বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
দায়িত্ব পালনে পাভেল ও মনিরুল হক

এবার বিআইএ’র দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শেখ কবির হোসেন

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   প্রিন্ট   ৩২১ বার পঠিত

এবার বিআইএ’র দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শেখ কবির হোসেন

এবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বিআইরএর কার্যনির্বাহী বরাবর এক চিঠিতে তিনি বিষয়টি জানিয়েছেন। চিঠি সুত্রে জানা যায়, বর্তমানে স্বাস্থ্যগত কারণে তার পক্ষে বিআইএ’র সকল কর্মকান্ডে উপস্থিত হওয়া সম্ভব নয়। স্বাস্থ্যগত অবস্থা উন্নতি না হওয়া পর্যন্ত অনুপস্থিতকালীন সময়ে বিআইএ’র সংঘ বিধি অনুযায়ী প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং তার অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক সভাপতির কর্তব্য পালন করবেন।

এর আগে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও ন্যাশনাল টি কোম্পানি থেকে পদত্যাগ করেছেন শেখ কবির হোসেন। বুধবার (১৪ আগস্ট) তিনি কোম্পানির পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগপত্র দাখিল করেন। স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণে তার পক্ষে ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৮:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com