বিবিএনিউজ.নেট
সোমবার, ২২ জুন ২০২০ প্রিন্ট ৭৬৩ বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটির সদস্য ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশিষ্ট বীমা বিশেষজ্ঞ জামাল এমএ নাসের ২০ জুন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী, বীমাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গভীরভাবে শোকাহত। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মরহুমের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধাসহ আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় জানানো হয়, এমএ নাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৮৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তারপর ১৯৮৬ সালে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকচুয়ারিয়াল সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বিভিন্ন বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে সন্ধানী লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, গোল্ডেন লাইফ এবং সর্বশেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ২০১২ সাল থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি বিগত ২০১৯ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে বীমাশিল্পের সার্বিক উন্নতি ও বীমাশিল্পকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বীমাশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের কথা ইন্স্যুরেন্স পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে বীমাশিল্প একজন নিষ্ঠাবান বীমাকর্মীকে হারালো, যা বীমাশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি।
Posted ১২:১৭ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com