শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এমটিবি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সই

বুধবার, ২০ মার্চ ২০১৯   প্রিন্ট   ১২০৬ বার পঠিত

এমটিবি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সই

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায়, এমটিবি’র কর্মকর্তা ও তাঁদের সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মাধ্যমে ইন্স্যুরেন্স কভারেজ ও সুবিধাদি গ্রহণ করতে পারবেন।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার, এম এম মনিরুল আলম এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, আনিস এ. খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ প্যাট্রন, তপন চৌধুরী, পরিচালক, ডেভিড গ্রিফিথস, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স, মো. আজিমুল হক, হেড অব ব্যাংক অ্যাসুরেন্স, আহমেদ ইশতিয়াক মাহমুদ ও হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স, রুবাইয়াত সালেহিন এবং এমটিবি’র পরিচালকরা, ড. আরিফ দৌলা, এম. এ. রউফ জেপি ও মো. আব্দুল মালেক, অ্যাক্টিং হেড, গ্রুপ এইচ আর, মার্কাস সি. গমেজ এবং গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com