বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৫০৬ বার পঠিত
বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইউনিট ইউনিটহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার ফান্ডটির আইপিও ইউনিট বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৩ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা যাবে। ফান্ডটির ইউনিট প্রতি অবিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির উদ্যোক্তা লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড এমপ্লয়িজ গ্রাচ্যুইটি ফান্ড, ট্রাস্ট এবং সম্পদ ব্যবস্থাপক লংকা বাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসাবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
Posted ০২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com