নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৩৮৮ বার পঠিত
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
যা আজ থেকে কার্যকর হয়েছে।
সোনালী লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই পুনঃশ্রেণীকরণ কোম্পানির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন, যা প্রতিষ্ঠানটির শক্ত ভিত্তি, কর্মক্ষমতা এবং কর্পোরেট গভর্নেন্স মান এবং আর্থিক শৃঙ্খলার উপর নিয়ন্ত্রকের আস্থা প্রতিফলিত করে।
এদিকে কোম্পানিটি ৩১ আগস্ট ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করেছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৩ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
Posted ০৫:১৩ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com