বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৫৮৭ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ওয়ান ব্যাংক লিমিটেড সম্প্রতি একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে ‘ওকে ওয়ালেট’ ব্যবহারকারীরা ‘ওকে ওয়ালেট’ মোবাইল অ্যাপ্লিকেশন থেকে গার্ডিয়ান লাইফের মান্থলি সেভিংস প্ল্যান নিতে পারবেন।
এ চুক্তির মাধ্যমে ওকে ওয়ালেট ব্যবহারকারীরা ই-কেওয়াইসির মাধ্যমে মাত্র ৫ মিনিটেই বীমা পলিসি কিনতে এবং বীমাদাবি উত্থাপন করতে পারবেন যে কোনো কাগজপত্র ছাড়াই।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ এবং ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব এমএফএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্যদের মধ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি ইয়াসিন আরাফাত, কী-লিড ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি শাহরিয়ার আকন্দ এবং ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস এ জেড এম ফৌজ উল্লাহ চৌধুরী এবং সিনিয়র ম্যানেজার (এমএফএস ও এজেন্ট ব্যাংকিং বিভাগ) মো. জাকির আলম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com