|

Advertisement
×

ওয়াদা ডট ইনসিওর-গার্ডিয়ান লাইফের চুক্তি স্বাক্ষর

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩১৮ বার পঠিত

ওয়াদা ডট ইনসিওর-গার্ডিয়ান লাইফের চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডিজিটাল পরিসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ওয়াদা ডট ইনসিওরের মধ্যে সম্প্রতি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ওয়াদা লিমিটেডের সব গ্রাহক ওয়াদা ডট ইনসিওর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বীমা পলিসি গ্রহণের সুযোগ পাবেন।

দেশের ‘মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স’-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে আরও সমৃদ্ধ করতে এই পার্টনারশিপ গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল বীমা পণ্যের সুযোগ দিচ্ছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে শামীম আহমেদ, চিফ অপারেটিং অফিসার; ইয়াসিন আরাফাত, হেড অফ ডিজিটাল চ্যানেল ও এডিসি; আসিফ উল ইসলাম, এভিপি, ডিজিটাল চ্যানেল ও এডিসি; আরিফুল হক, এভিপি, ডিজিটাল চ্যানেল ও এডিসি এবং ওয়াদা ডট ইনসিওর এর পক্ষ থেকে রিফাত ইকবাল, বিজনেস ডেভেলপমেন্ট লিড এবং মালিক মোহাম্মদ শাকিল, বিজনেস ডেভেলপমেন্ট লিড এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com