|

Advertisement
×

ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

রবিবার, ২৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫০৩ বার পঠিত

ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রচলিত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে সিটি ব্যাংক। শনিবার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরা ও খুলনায় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস মো. জাফরুল হাসান, হেড অব স্মল বিজনেস কামরুল মেহেদী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পক্ষ থেকে নবযাত্রা প্রজেক্টের চীফ অব পার্টি রাকেশ কাটাল ও ডেপুটি চীফ অব পার্টি অ্যালেক্স বেকুন্ডাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com