শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কমলো সয়াবিন তেলের দাম

রবিবার, ২০ মার্চ ২০২২   প্রিন্ট   ৪১১ বার পঠিত

কমলো সয়াবিন তেলের দাম

ক্রমেই বাড়তে থাকা ভোজ্যতেলের বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম ছয় টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভোজ্যতেল উৎপাদন ও বিক্রির ওপর থেকে ভ্যাট পুরোপুরি আর আমদানিতে ৫ শতাংশ রেখে বাকি সব ভ্যাট প্রত্যাহারের পর এই নতুন দাম ঠিক হয়েছে।

আগামীকাল সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গত ৬ ফেব্রুয়ারিতে বোতলজাত সয়াবিন তেলের এক লিটারের দাম নির্ধারণ করা হয় ১৬৮ টাকা। আজ সেটি কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে খোলা সয়াবিনের দাম লিটার প্রতি ১৪৩ থেকে কমিয়ে ১৩৬ টাকা করা হয়। এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিনের দাম ৭৯৫ থেকে কমিয়ে ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, সব ধরনের সয়াবিন তেলের দাম কমল। আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরো পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে।

 

Facebook Comments Box

Posted ০৬:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com