|

Advertisement
×

করোনার কারণে সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত বাতিল

রবিবার, ১১ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫২৮ বার পঠিত

করোনার কারণে সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত বাতিল

মহামারি করোনাভাইরাসের কারণে সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত বাতিল করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এম.আই সিমেন্ট লিমিটেড। কোম্পানিগুলো হচ্ছে- ওসেন ভায়াগার শিপিং লাইনস, ওসেন ভিক্টরি শিপিং লাইন এবং ওসেন ভিশন শিপিং লাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পিানিটি জানায়, কোভিড-১৯ পরিস্থিতিতে আন্তর্জাতিক অফিসগুলো কাজ বন্ধ করে দিয়েছে। এর ফলে কোম্পানিটি জাহাজ হস্তান্তরের কাজ সম্পন্ন করতে পারেনি।
এছাড়াও জাহাজ স্থান্তরের জন্য কোম্পানিগুলোকে প্রচুর অপ্রত্যাশিত করের ভার বহন করতে হবে। তিনটি প্রধান জাহাজ এমআই সিমেন্টের সম্পদ থাকবে। এটি কোম্পানির এজিএমে অনুমোদন হবে।এর ফলে জাহাজ স্থান্তরের জন্য যে কোম্পানি গঠন করা হয়েছিল তা ভেঙ্গে যাবে।

জানা গেছে, এমআই সিমেন্টের প্রধান ব্যবসা সিমেন্ট উৎপাদন ও বিক্রয় করা। শিপিং ব্যবসা হচ্ছে কোম্পানির বিশেষায়িত ব্যবসা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Facebook Comments Box

Posted ০৬:৩২ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com