|

Advertisement
×

করোনায় মারা গেলেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের এসভিপি খায়রুল আলম

বুধবার, ০৮ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৬৪ বার পঠিত

করোনায় মারা গেলেন ইস্টার্ন ইন্স্যুরেন্সের এসভিপি খায়রুল আলম

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) খায়রুল আলম আর নেই। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি ১৯৮৫ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোম্পানির চেয়ারম্যান মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হারুন পাটোয়ারী, পরিচালনা পর্ষদের সদস্যসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com