Ad
x

করোনা আক্রান্ত হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ৪৬

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫০৫ বার পঠিত

করোনা আক্রান্ত হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ৪৬

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২০৯ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১২ জনে। ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জন দাঁড়িয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পূর্বের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। এখন পর্যন্ত ১৩ হাজার ১শ ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com