শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২ প্রতিষ্ঠানের চুক্তি

রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২ প্রতিষ্ঠানের চুক্তি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে বেক্সিমকো ফার্মার সাথে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) করোনা ভ্যাকসিনের ক্রয়চুক্তি সই হয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এ বিষয়ে সমঝোতা হয়েছে।
আজ রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুএকদিনের মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তির কাগজপত্র পেয়ে যাবে। এরপর ক্রয় প্রক্রিয়া শুরু হবে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এ সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছিল। গত ২৮ আগস্ট করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সহায়তা ও বিতরণে জন্য সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে সমঝোতা চুক্তি করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল)।
যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি, গেটস ফাউন্ডেশন ও গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্সের (জিএভিআই) যৌথ উদ্যোগে সারাবিশ্বে সরবরাহের জন্য এক বিলিয়নের বেশি করোনা ভ্যাকসিন তৈরিতে অংশ নিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

Facebook Comments Box

Posted ০৮:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com