শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফজলুল করিম মুন্সীর পুনঃনিয়োগ অনুমোদন

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১৮৪ বার পঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফজলুল করিম মুন্সীর পুনঃনিয়োগ অনুমোদন

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে এ. এন. এম. ফজলুল করিম মুন্সীকে পুনঃনিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র উপপরিচালক মোঃ সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অনুমোদন অনুযায়ী, তাঁর নতুন মেয়াদ শুরু হবে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এবং চলবে ২০২৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।

এ. এন. এম. ফজলুল করিম মুন্সী ২০১৬ সালের নভেম্বরে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

বীমা খাতে ৩৮ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা ব্যবসা, বিপণন ও প্রশাসন ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় রেখেছেন। ১৯৮৭ সালে তিনি কর্ণফুলী ইন্স্যুরেন্সে সহকারী কর্মকর্তা (Assistant Officer) হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিইও হওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিপণন প্রধান ছিলেন।

ফজলুল করিম মুন্সী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি (BEA) ও বাংলাদেশ ইয়ং ইকোনমিস্ট অ্যাসোসিয়েশন (BYEA)-এর আজীবন সদস্য।

তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে দেশ-বিদেশে ভ্রমণ করেছেন এবং পুনর্বীমা ও বীমা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত; এক পুত্র ও এক কন্যার জনক।

কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ আশা করছে, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আগামীতেও প্রবৃদ্ধি ও গ্রাহকসেবায় ধারাবাহিক সাফল্য অর্জন করবে।

Facebook Comments Box

Posted ০৯:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com