Ad
x

কর্মসংস্থান ব্যাংক ও আইসিবির এমডি অদল-বদল

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৮২৯ বার পঠিত

কর্মসংস্থান ব্যাংক ও আইসিবির এমডি অদল-বদল

রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি অদল-বদল করেছে সরকার।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বদলিপূর্বক নিয়োগ পেয়েছেন কাজী সানাউল হক। তিনি এখন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এদিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের এমডি হিসেবে বদলিপূর্বক নিয়োগ পেয়েছেন মো. আবুল হোসেন। তিনি বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

Posted ০৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com