|

Advertisement
×

কলকাতা টেস্টে আমন্ত্রণ জানিয়ে হাসিনাকে মোদীর চিঠি

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৮৩ বার পঠিত

কলকাতা টেস্টে আমন্ত্রণ জানিয়ে হাসিনাকে মোদীর চিঠি

কলকাতার ইডেন গার্ডেনে আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার রাতে শেখ হাসিনাকে মোদী এ চিঠি দেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট ম্যাচ শুরুর দিন ২২ নভেম্বর সকালে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

এর আগে ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তখন জানা যায়, ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে রেওয়াজ অনুযায়ী ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com