Ad
x

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে জিবিবি পাওয়ারের শেয়ার দর

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৩৮ বার পঠিত

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে জিবিবি পাওয়ারের শেয়ার দর

অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি জিবিবি পাওয়ারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ ডিসেম্বর জিবিবি পাওয়ারের শেয়ার দর ছিল ১৩ টাকা ৬০ পয়সা। ৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box

Posted ০৫:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com