নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৯৩ বার পঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) ১২টা ১৫ মিনিটে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ আদেশ দেন।
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটায় মিরপুর সাড়ে এগার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
Posted ০৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন