|

Advertisement
×

কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

শনিবার, ০২ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ২৬৪ বার পঠিত

কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বীমা গ্রাহকের ৩ কোটি ১৪ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

কোম্পানির ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল।

এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ ও মুফতি দিদারুল ইসলাম।

Facebook Comments Box

Posted ০৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com