|

Advertisement
×

কুমিল্লায় আকিজ তাকাফুল লাইফের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪০২ বার পঠিত

কুমিল্লায় আকিজ তাকাফুল লাইফের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিভাগীয় কার্যালয় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে গত ৪ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক ও উপসচিব মো. শাহ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকিজ তাকাফুল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলমগীর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক মন্ডলীর সদস্যসহ কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিএমডি মো. আশরাফুজ্জামান আমজাদ, এইচ এম নুরুল কবির তৌহিদি, মো. আবু ইউসুফ, ইডি মো. নাছির উদ্দিন এবং আবু মাহমুদ কর্মকর্তা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

সভায় বক্তারা বাংলাদেশ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে নতুনত্ব ও ইসলামী শরিয়াহভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য জীবন বীমা সেবায় আকিজ তাকাফুল ইন্স্যুরেন্সের ভূমিকা রাখার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।

কোম্পানির পরিচালক মন্ডলী ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানির গ্রহকদের স্বচ্ছ ও বিশ্বস্ত জীবন বীমা পরিষেবা প্রদানের অঙ্গিকার ব্যক্ত করেন। তাকাফুল ধারণাটি সকলের জন্য ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক সংহতির নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কাজেই এর উপর ভিত্তি করেই কোম্পানির সকল কার্যক্রম পরিচালনার মাধ্যেমে সামাজিক কল্যাণ সাধন করতে নিজেদের প্রত্যায় ব্যক্ত করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com